| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে জামায়তের ১৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ০৬:২১:২৪:পূর্বাহ্ন  |  ৬৭২ বার পঠিত
শ্যামনগরে জামায়তের ১৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে জামায়াতে ইসলামীর ১৩ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলায়মান কবীর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ ও অ্যাডভোকেট কামরুজ্জামানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর ১৩ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামানের কাছ থেকে ফুলের মালা গ্রহণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪