মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে তিন ঘন্টার ব্যবধানে পৃথক গ্রামে সাপের কামড়ে তিন জন আহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫ থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভাটপাড়া গ্রামের রাহিল উদ্দিনের মেয়ে জাহানারা খাতুন (৬২), গ্রামের মোরশেদ আলীর ছেলে কারিমুল হাসান চান্দু(৪২), চৌগাছা বাগানপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আল-আমিন হোসেন(১৮)।
জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে জাহানারা খাতুন বাড়িতে কাজ করছিলেন এমন সময় তাকে সাপে কাটে। সে সময় পরিবারের সদস্যরা আহতকে নিয়ে গাংনী হাসপাতালে ভর্তি করে। অপরদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারিমুল হাসান চান্দু মাঠে ধানের ক্ষেতে কাজ করছিলেন এ সময় সাপে কামড় দেয় এবং আলামিন হোসেনকে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। আহতরা সকলেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাসেল রানা জানান, সাপে কাটা রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। সেই সাথে তাদেরকে অবজারভেশনের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব