| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় পৌর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০৩:৫৭:৫০:পূর্বাহ্ন  |  ৬২৮৫১ বার পঠিত
কুষ্টিয়ায় পৌর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের পৌরবাজারে ফলের দোকানের সামনে থেকে সাদ্দাম (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে চুরির উদ্দেশ্যে বন্ধ ফলের দোকানে প্রবেশের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

রবিবার সকালে পৌরবাজারের আয়েশা ফল ভান্ডার ও আদর্শ ফল ভান্ডারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা।তিনি পৌরবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে পৌরবাজারের আয়েশা ফল ভান্ডার ও আদর্শ ফল ভান্ডার দোকান বন্ধ ছিল। রাতের কোনো এক সময় সাদ্দাম ওই দুই দোকানে প্রবেশের চেষ্টা করেন। তাদের ধারণা,ইঁদুর বৈদ্যুতিক তার কেটে ফেলায় সেখানে বিদ্যুৎ প্রবাহিত ছিল।অন্ধকারে বিষয়টি বুঝতে না পেরে তিনি বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রবিবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে এসে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪