| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিমান্ডে এনসিপির কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৮:৫৪:৪৩:অপরাহ্ন  |  ৩৯০ বার পঠিত
রিমান্ডে এনসিপির কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন

বগুড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদে তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বগুড়ার আদালত। দলের সাংগঠনিক দায়িত্ব থেকেও তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে সাইবার সুরক্ষা আইনের মামলা শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বগুড়া সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী। 

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান আদালতে আসামির উপস্থিতিতে সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন। গাজী সালাউদ্দিন তানভীর (৪২) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার পরবর্তী তাকে কারাগারে পাঠানো হয়েছিল। আদালতের রিমান্ড আদেশে আসামিকে হেফাজতে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। 

এরআগে, সম্প্রতি গাজী সালাউদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ করে। সেই স্ট্যাটাস কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। 

গেল বুধবার রাজধানীর মিরপুর মনিপুরি পাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে বগুড়ায় এনে ওইদিনই বগুড়ার আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে আসামিকে পঁচা ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। 

এনসিপি দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীকে কটূক্তির ঘটনায় গত ৩১ জুলাই গাজী সালাউদ্দীন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। গুরুত্ব বিবেচনায় পদক্ষেপ নেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। ২০২৫ সালেও একবার দল থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে প্রথম দফা অব্যাহতির পর সেই আদেশ প্রত্যাহার করেছিল এনসিপি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪