| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেসক্লাব যশোরের ১৯ শে সেপ্টেম্বর নির্বাচন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১৩:০১:১৪:অপরাহ্ন  |  ৭৩৯২৪১ বার পঠিত
প্রেসক্লাব যশোরের ১৯ শে সেপ্টেম্বর নির্বাচন

 বেনাপোল প্রতিনিধি: আগামী ১৯শে  সেপ্টেম্বর২৬ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ সভা। প্রেসক্লাব আহ্বায়ক কমিটির প্রথম সভাতেই এ সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন। 

সভায় সদ্য সমাপ্ত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে আগামী দেড় মাসের মধ্যে ক্লাবের নতুন সদস্যপদ প্রদান, দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন এবং সঠিকভাবে ক্লাব পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আগামী ২০ আগস্টের মধ্যে জুলাই ২০২৬ পর্যন্ত বকেয়া সদস্য চাঁদা, মিডিয়া হাউসের ঘরভাড়া এবং ক্লাবের কাছে সদস্যদের কোনো দায়-দেনা থাকলে তা পরিশোধ করতে হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি একটি অডিট ফার্মের মাধ্যমে দ্রুত ক্লাবের অডিট সম্পন্ন করা হবে বলেও সিদ্ধান্ত হয়। এর ফলশ্রুতিতে ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহল প্রেসক্লাব যশোর এবং কোনো কোনো ক্ষেত্রে যশোরের অভিভাবক ও ক্লাবের সদস্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়েও মিথ্যাচার চালিয়ে তাকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে সভায় তীব্র নিন্দা জানানো হয়। 

এ বিষয়ে কঠোর সাংগঠনিক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪