| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১৭:১০:০১:অপরাহ্ন  |  ৮৮৩ বার পঠিত
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে এমন অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।এ সংক্রান্ত একটি ভিডিওক্লিপ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে একজনকে (পুরুষ) বলতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা- জয় বঙ্গবন্ধু।

হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ষড়যন্ত্র করে জঙ্গিবাদীরা আমার নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে। আমরা এই জুলাই মানিনা, কখনও মানবো না।

শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসবো’। দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, এটি পূর্ব পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা যে ঘটতে পারে তা আগেই তারা জানতে পেরে বিষয়টি তারা পুলিশকেও জানিয়েছিলেন।

এদিকে ঘটনা জানাজানি হলে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪