| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৭:৫২:১৪:অপরাহ্ন  |  ৭১৯৬৮০ বার পঠিত
শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে অপহৃত এক তরুণীকে উদ্ধারসহ অপহরণকারী নূর মোহাম্মাদ বাবুকে (২১) আটক করা হয়েছে।

আটক নূর মোহাম্মাদ বাবু (২১) শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সাহারা আফরিন ফারহানা (১৪) নামের এক কিশোরীকে মঙ্গলবার সন্ধ্যার দিকে অপহরণ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় তিন ঘন্টার মধ্যে শার্শা বাজার থেকে অপহরণকারি নুর মোহাম্মাদ বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে উপজেলার চটকাপোতা গ্রাম থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অপহরণের অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ব্যাপারে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে বুধবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪