| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৯:৪৪:৪০:অপরাহ্ন  |  ৯৯৫ বার পঠিত
চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চুয়েট প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই শিক্ষার্থী হলেন চুয়েটের ২০২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়িই সিলেটে বলে জানা গেছে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত টিপিই বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা দুজন সাঁতার কাটতে গিয়ে পুকুরের মাঝামাঝি অংশে তলিয়ে যান। পরে খবর পেয়ে সহপাঠী ও অন্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

পরে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪