| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৬ ইং | ১১:৩৭:২৮:পূর্বাহ্ন  |  ২২৩৯ বার পঠিত
রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলানগরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে গিয়ে জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেন নেতারা।

১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করে। এ সময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা।

এর আগে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অলি আহমদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান। তিনি সাবেক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দেশের রাজনীতিতে পরিচিত একটি নাম।

জোটের নেতারা মনে করছেন, রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের প্রার্থিতা তাদের রাজনৈতিক জোটের অবস্থানকে আরও দৃশ্যমান করবে।

মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রমও শুরু হলো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪