| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীর চন্দনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ১৫:২৮:২৩:অপরাহ্ন  |  ৩২৪ বার পঠিত
রাজবাড়ীর চন্দনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. নূর আলম (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আলম কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। নূর আলম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইকপাড়া এলাকার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪