রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বৃহস্পতিবারও (১৩ আগস্ট) রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা মিলেছে তীব্র গ্যাস সংকটের। সিএনজিচালিত যানবাহনগুলো নিয়ে চরম দুর্ভোগের শিকার পরিবহন মালিক ও চালকরা। অনেকেই ভোর থেকে অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন ২০ থেকে ৫০ টাকার।
বেশিরভাগ স্টেশনগুলোতে 'গ্যাস নেই' সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে গ্যাস সংকটের কারণে অনেকেই গাড়িতে জ্বালানি নিচ্ছেন।
রিপোর্টার্স২৪/ঝুম