| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে পৃথক দুই স্থানে ঝুটের গোডাউনে আগুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ১১:০৯:০২:পূর্বাহ্ন  |  ৫৭৬ বার পঠিত
গাজীপুরে পৃথক দুই স্থানে ঝুটের গোডাউনে আগুন

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কোনাবাড়ীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ঝুটের গোডাউনের কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ বাঘিয়া সরকারবাড়ি জামে মসজিদ এলাকায় রাসেল মিয়া ও এনামুল হকের ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এদিকে, রাতে কোনাবাড়ী থানাধীন আমবাগ ডিস পুকুরপাড় এলাকায় রনি মিয়ার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ীর আমবাগ বাঘিয়া ও ডিস পুকুরপাড় এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪