| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিপি নুর ও গণঅধিকার পরিষদকে নিয়ে বক্তব্যের প্রতিবাদ কাওছার হোসেনের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ১৮:০২:৩১:অপরাহ্ন  |  ৯০৯ বার পঠিত
ভিপি নুর ও গণঅধিকার পরিষদকে নিয়ে বক্তব্যের প্রতিবাদ কাওছার হোসেনের

শরীয়তপুর প্রতিনিধি: ভিপি নুরুল হক নুর ও গণ অধিকার পরিষদকে নিয়ে শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের পদত্যাগকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেনের দেওয়া বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব অধিকার পরিষদ, শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাওছার হোসেন। ২৬ অক্টোবর ২০২৬ তারিখে নিজের ফেসবুক পোস্টে কাওছার হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান।

পোস্টে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বিষয়। তবে কোনো রাজনৈতিক দল, দলের নেতৃত্ব কিংবা ব্যক্তিকে নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সত্যতা, শালীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। যাচাইহীন, বিভ্রান্তিকর কিংবা তথ্যবিরোধী বক্তব্য জনমনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে, যা রাজনৈতিক সৌহার্দ্য ও গণতান্ত্রিক পরিবেশের জন্য কাম্য নয়।

তিনি আরও বলেন, ভিপি নুরুল হক নুর বাংলাদেশের রাজনীতিতে পরিচিত একজন তরুণ নেতা। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে আসছেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে সমালোচনা হতে হবে যুক্তি, তথ্য-প্রমাণ ও রাজনৈতিক শালীনতার ভিত্তিতে।

কাওছার হোসেন বলেন, গণ অধিকার পরিষদ কিংবা দলটির নেতৃত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা উচিত। ব্যক্তিগত আক্রমণ কিংবা বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে যুক্তিনির্ভর আলোচনা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাজনৈতিক বিতর্ক হওয়া প্রয়োজন।

তিনি অ্যাডভোকেট খবির হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪