| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫১২

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ১৩:১৭:২০:অপরাহ্ন  |  ১১৬ বার পঠিত
ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫১২

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরো ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৪৭ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

অভিযানে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ ও ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। 

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪