| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে বংশাল গোডাউনের আগুন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ২২:২৩:৪৬:অপরাহ্ন  |  ৫৮০ বার পঠিত
৭ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে বংশাল গোডাউনের আগুন

স্টাফ রিপোর্টার: রাজধানীর বংশালে মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৬ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার আব্দুর রহিম।

তিনি বলেন, মুকিমবাজারে একটি পাঁচতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪