| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এখানকার সরকারই আমি: আমির হামজা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ২২:৪২:১৯:অপরাহ্ন  |  ৪৩৩ বার পঠিত
এখানকার সরকারই আমি: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি: জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিদায় করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়ায় এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন আমির হামজা। এর আগে নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি।

আমির হামজাবলেছেন, ‘এখানকার সরকারই আমি। তাই এখানে কোনো চাঁদাবাজি চলবে না। সেই সাথে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষ কাজ না করলে তাদের বিদায় করে দেয়া হবে।’

শনিবার (১৫ আগস্ট) গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রোববার কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী লাঠি মিছিলের আয়োজন করে। বিকেল সোয়া ৫টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি বের হয়। এ সময় কয়েকজন নেতাকর্মীর হাতে লাঠি ও বেসবল ব্যাট দেখা যায়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা বলেন, ‘আমার আসন বাংলাদেশের একটি আলাদা আসন। আমি তো বলেছি, এখানকার সরকারই আমি। তাই এখানে কোন চাঁদাবাজি চলবে না। যদি ডিসি এসপি নিরপেক্ষ কাজ না করে, তাহলে তাদের বিদায় করে দেয়া হবে।’

সমাবেশে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনও বক্তব্য দেন। তিনি বলেন, ‘একটি দল জামায়াত শিবিরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। তারা রান্না করা ভাতও খেয়ে যেতে পারেনি। এখন যারা নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন তারা রান্না করারও সুযোগ পাবেন না।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪