| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ০০:০৮:০৬:পূর্বাহ্ন  |  ৬৫৮ বার পঠিত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় কেবল একটি প্রাণ চলে যায়না, একটি পরিবারকে ঠেলে দেয় অনিশ্চয়তার মধ্যে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কিংবা গুরুতর আহত হয়ে অনেক পরিবারই পড়ে আর্থিক সংকটের মধ্যে। এসব দুর্ঘটনা কবলিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে কুষ্টিয়ায় বিতরণ করা হয়েছে আর্থিক সহায়তার চেক। ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়ে কিছুটা আস্থা ও স্বস্তি ফিরেছে স্বজনহারা পরিবারগুলোর মাঝে।

রোববার (১৬ আগস্ট) সকালে কুষ্টিয়ায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, নিহত, গুরুতর আহত ও সামান্য আহত এই তিন ক্যাটাগরি ৮৩টি পরিবারকে দেয়া হয় ৩ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক। এই চেক পেয়ে খুশী সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক মমতাজ বেগম বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। কারো সুপারিশে কোনো অদক্ষ লোককে লাইসেন্স দেয়া যাবে না।

অনুষ্ঠানে বিআরটিএর কর্মকর্তারা বলেন, দুর্ঘটনায় জীবন বা অঙ্গহানির কোনো ক্ষতিপূরণ হয় না। তারপরও এসব পরিবারে যাতে একটু হলে সচ্ছলতা ফেরে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সরকার।অনুষ্ঠানে বিআরটিএ খুলনা বিভাগের উপপরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ ও কুষ্টিয়া বিআরটিএ সহকারী পরিচালক ওয়াহিদুর রহমানসহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক গ্রুপের নেতৃবৃন্দসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪