| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রিকেট-সাঁতারে জাতীয় চ্যাম্পিয়ন, শিক্ষার্থীদের সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ০০:১০:৫০:পূর্বাহ্ন  |  ৬৩১ বার পঠিত
ক্রিকেট-সাঁতারে জাতীয় চ্যাম্পিয়ন, শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি: ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। ক্রিকেট, সাঁতার, স্কেটিং, বাস্কেটবল ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য মোট ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করা শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও সুনাম বয়ে আনে। এ ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো কাজে উৎসাহিত করবে। সাফল্য ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪