| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে জাতীয় মৎস্য দিবস পালন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ০৫:৪৪:৩২:পূর্বাহ্ন  |  ৭৭০ বার পঠিত
জীবননগরে জাতীয় মৎস্য দিবস পালন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ 'রূপালী মৎস্য স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্য চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় মৎস্য দিবস পালন হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা এগারোটা দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

জীবননগর অডিটোরিয়াম রুমে পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো.রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের জাতিকে বলা হয় মাছে ভাতে বাঙালী। খাবারের তালিকায় মাছ অপরিহার্য।মাছ আমাদের দেহে আমিষের চাহিদা পূরণ করে। মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ চাষ ও আহরণে বাংলাদেশের অবস্থান ২য়। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এবং বন্ধ জলাশয়ে মাছ উৎপাদনে আমরা ৫ম অবস্থানে রয়েছি।এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের মাছ চাষিরা অক্লান্ত পরিশ্রম করে এই সাফল্য ধরে রেখেছে। তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে সার সংকট নিয়ে অনেকেই কথা বলেছে।আমি মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। যে সকল জেলার কৃষি জমি বর্ষা মৌসুমে ডুবে যায় সেসকল জেলার বরাদ্দের সার কর্তন করে আমাদের জেলায় দেওয়ার দাবি জানিয়েছি।মৎস্যজীবী ভায়েরা যেন সঠিক ভাবে সার পাই সেই বিষয়ে ডিসি সাহেবের সাথে কথা বলবো। মাছ চাষ অত্যন্ত লাভজনক ও সম্মানজনক পেশা। মৎস্যজীবী ভায়েরা মাছ চাষ করে নিজেরা আর্থিক ভালো স্বাবলম্বী হবে ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি।

জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ এর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা নুর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী প্রমূখ। 

অনুষ্ঠানে শেষে জীবননগর উপজেলার মাছ চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষি মোসলেহ উদ্দিন, আমিনুল ইসলাম ও মাধবপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪