| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাড়ে তিনশো বৃক্ষরোপনের উদ্যোগ নিলেন চবি শাখা ছাত্রদল নেতা আহসান হাবীব

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ০৩:১৫:০৩:পূর্বাহ্ন  |  ১৩৪৬১ বার পঠিত
সাড়ে তিনশো বৃক্ষরোপনের উদ্যোগ নিলেন চবি শাখা ছাত্রদল নেতা আহসান হাবীব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যকে সামনে রেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১ নং সহ-সভাপতি আহসান হাবীবের উদ্যোগে দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে সাড়ে তিনশোর অধিক বৃক্ষরোপণের কর্মসূচী পালন করা হয়। রোপিত গাছের মধ্যে ছিল ফলজ,ভেষজ,ফুল ও বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক গাছ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে বৃক্ষরোপনকালীন উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মোহাম্মদ সফিকুল ইসলাম ও অতীশ দীপঙ্কর হল প্রশাসন। 

এসময়, মাননীয় উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম আহসান হাবীব ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ গুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন অন্যতম, যার প্রভাব উদ্বেগজনক। জলবায়ু পরিবর্তন মোকাবেলার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বৃক্ষরোপন কর্মসূচীর ঘোষণা করেছেন, তাঁর নির্দেশনায়, আহসান হাবীবের উদ্যোগ প্রশংসনীয়। আমাদের এই ক্ষুদ্র হলেও, মহৎ উদ্যোগ পরিবেশ রক্ষায় অবদান রাখবে।

এসময়, চবি শাখা ছাত্রদলের ১ নং সহ-সভাপতি আহসান হাবীব বলেন, আমরা সবসময় পরিবেশ বান্ধব ও শিক্ষার্থী বান্ধব কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায়, আমাদের বৃক্ষরোপন কর্মসূচী চলমান এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪