| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ০৫:১০:৫৫:পূর্বাহ্ন  |  ২১৫০ বার পঠিত
মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর থেকে অনলাইন জুয়ার এজেন্ট এবং সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একাধিক মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি শামীম রেজাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে কোমরপুর গ্রামে শামীমের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির একটি সূত্র ও স্থানীয় গ্রামবাসী এই তথ্য নিশ্চিত করেছেন।

শামীম রেজার বিরুদ্ধে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেহেরপুরে দুটি এবং ঢাকার সিআইডিতে আরও তিনটি মামলা চলমান রয়েছে। এ ছাড়া সিআইডির সাইবার পুলিশ সেন্টার তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের একাধিক অভিযোগে তদন্ত করছে বলে ঢাকা সিআইডির সূত্র প্রতিবেদককে নিশ্চিত করেছে।

গ্রেপ্তারের বিষয় নিয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ওসি প্রদীপ কুমার সানা বলেন, শামীমের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি হিসাবে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪