| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন শামীম কায়সার লিংকন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ১৭:৫৩:৪২:অপরাহ্ন  |  ৯৬৩৫৯৮ বার পঠিত
ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন শামীম কায়সার লিংকন

রিপোর্টার্স ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। 

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন মন্ত্রিসভায় আরও কয়েকজন রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যকে যুক্ত করা হচ্ছে। সম্ভাব্য তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের নামও রয়েছে।

তাদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। এ বিষয়ে সম্ভাব্য কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪