| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলেন অমিত শাহ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ১৮:৪৯:৫৫:অপরাহ্ন  |  ৩৫৯১ বার পঠিত
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলেন অমিত শাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক: আগের সরকারকে সীমান্ত নিরাপত্তার জন্য জমি দিতে বারবার অনুরোধ করেও সাড়া পাওয়া যেত না। তবে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে বলে দাবি করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির রাণিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) সীমান্ত সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। 

দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আগের রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সীমান্ত সুরক্ষার জন্য ২০১৪ সাল থেকে ১১২৯ একর জমি চাওয়া হলেও এতদিন তা পাওয়া যায়নি। এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন করেও কোনও লাভ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তবু জমি মেলেনি। শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরই সেই জমি পাওয়া গিয়েছে। 

এ জন্য বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান শাহ। একইসঙ্গে আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিকেও তিনি গুরুত্ব দেন।

জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে সরকারি ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকতেন না বলেও মন্তব্য করেন শাহ। তার মতে, এবার মুখ্যমন্ত্রী নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকায় বিষয়টি বিশেষভাবে উল্লেখ করার মতো।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জাতীয়তাবাদ ও দেশের ঐতিহ্যের বিষয়ও উঠে আসে শাহের বক্তব্যে। তিনি ‘বন্দেমাতরম’ গানটির পূর্ণাঙ্গ পরিবেশনের প্রসঙ্গ তুলে ধরেন।

এসময় স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে গানটি পূর্ণাঙ্গভাবে পরিবেশিত হয়নি। সংসদে গানটি গাওয়া হলেও তা সম্পূর্ণভাবে পরিবেশন না করায় তার মতো অনেকের আক্ষেপ ছিল বলে দাবি করেন শাহ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪