| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃতীয় লিঙ্গ সেজে বাড়িতে ঢুকে যৌন হয়রানি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ২২:৫৮:১৮:অপরাহ্ন  |  ২২০৫ বার পঠিত
তৃতীয় লিঙ্গ সেজে বাড়িতে ঢুকে যৌন হয়রানি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের মুম্বাইয়ের পাওয়াই এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি সেজে এক নারীর বাড়িতে ঢুকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নাম অনিল শেষরাও শিন্দে (২৮)। গত ১৮ আগস্ট ‘অশুভ নজর’ কাটানোর কথা বলে তিনি ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। পরে শোবার ঘরে গিয়ে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে অশালীনভাবে স্পর্শ করেন এবং যৌন হয়রানি করেন বলে অভিযোগ করা হয়েছে। 

ঘটনার পর পাওয়াই থানায় মামলা করা হয়। পরে পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এতে তাকে শাড়ি পরা অবস্থায় একটি অটোরিকশায় করে থানের খারেগাঁও এলাকার একটি বস্তির দিকে যেতে দেখা যায়। পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তৃতীয় লিঙ্গের পরিচয় দেওয়ার পাশাপাশি ভিক্ষুকের ছদ্মবেশও ধারণ করতেন।

ঘটনার পর পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অপরিচিত কারো পরিচয় যাচাই না করে বাড়িতে প্রবেশ করতে না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। তথ্যসূত্র: এনডিটিভি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪