| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপসচিব শফি মাহমুদ বিদ্যুৎকে বগুড়া প্রেস ক্লাবের শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ০০:০২:৫৩:পূর্বাহ্ন  |  ১৫৪৪ বার পঠিত
উপসচিব শফি মাহমুদ বিদ্যুৎকে বগুড়া প্রেস ক্লাবের শুভেচ্ছা

বগুড়া প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালনের পর ক্যাডার পরিবর্তনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হওয়ায় শফি মাহমুদ বিদ্যুৎকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বগুড়া প্রেস ক্লাব।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি রাহাদ আহম্মেদ রিটু ও মির্জা সেলিম রেজা, সাবেক সদস্যসচিব সুবুর শাহ লোটাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য শামীম আলম ও গুলজার হোসেন মিঠু। এছাড়া প্রেস ক্লাবের সদস্য আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম শফিক, মোস্তফা মোঘল, মামুনুর রশিদ, এম সিরাজুল ইসলাম, রায়হান আহমেদ রানা, আল-আমিন ও মো. আইনুর ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

শফি মাহমুদ বিদ্যুতের প্রশাসন ক্যাডারে যোগদানের পথটি দীর্ঘ অপেক্ষা ও নানা প্রতিকূলতায় পূর্ণ। ছাত্রজীবন থেকেই ‘আজ ও আগামীকাল’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০২ সালের শুরুতে দৈনিক উত্তরকোণ প্রকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পত্রিকাটির চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বগুড়া অফিসের দায়িত্বও পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি প্রশাসন ক্যাডারে যোগদানের স্বপ্ন ছিল তার। সাংবাদিকতা করাকালীন তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় অংশ নেন। তবে প্রত্যাশা অনুযায়ী প্রশাসন ক্যাডারে নয়, শিক্ষা ক্যাডারে চাকরি হয় তার। গাবতলী সরকারি কলেজে যোগদানের পর তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সরকারি আজিজুল হক কলেজেও কর্মরত ছিলেন।

শিক্ষকতায় যোগ দেওয়ার পর সাংবাদিকতা পেশা থেকে দূরে সরে গেলেও সাংবাদিকদের সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল। বিভিন্ন সময়ে বিপদে পড়া সাংবাদিকদের নানাভাবে সহযোগিতা করেছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের কর্মজীবনে নানা প্রতিকূলতা ও হয়রানির মুখোমুখি হলেও দায়িত্ব ও লক্ষ্য থেকে সরে যাননি।

বর্তমান সরকারের সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে যোগদানের পর ক্যাডার পরিবর্তনের মাধ্যমে প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শফি মাহমুদ বিদ্যুৎ। এর মধ্য দিয়ে ২১ বছর আগে দেখা তার সেই স্বপ্নের বাস্তবায়ন হলো।

বগুড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, এটি শুধু একটি পদোন্নতি নয়; দীর্ঘ অপেক্ষা, পরিশ্রম, প্রতিকূলতার সঙ্গে লড়াই এবং মেধা-যোগ্যতার স্বীকৃতি। নতুন দায়িত্বে শফি মাহমুদ বিদ্যুতের সাফল্য কামনা করে তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা, মেধা ও মানুষের প্রতি দায়বদ্ধতা দেশ, সমাজ ও বগুড়ার মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪