| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজিবি'র অভিযানে গাংনী সীমান্তে মাদকদ্রব্য জব্দ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১৫:৫৩:১১:অপরাহ্ন  |  ৬০০৯০০ বার পঠিত
বিজিবি'র অভিযানে গাংনী সীমান্তে মাদকদ্রব্য জব্দ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৫০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। 

 শনিবার (২২ আগস্ট) সকাল ১১ টার দিকে হাড়াভাঙ্গা হাজীপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সুত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির বিশেষ টহল দল কর্তৃক শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৫০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়। 

জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২,৮৫,০০০/ (দুই লাখ পঁচাশি হাজার) টাকা। চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪