| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বোমা হোসেন’ গ্রেপ্তার, নিজ বাড়ি থেকে ককটেল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১৮:৫৩:০০:অপরাহ্ন  |  ৪৩ বার পঠিত
‘বোমা হোসেন’ গ্রেপ্তার, নিজ বাড়ি থেকে ককটেল উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: কুমিল্লায় অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনীর হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৩৯)-কে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। গ্রেফতার হোসেন আলী গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোমা হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও সচ্ছল ব্যক্তিদের কাছে মুঠোফোনে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে গভীর রাতে ভুক্তভোগীদের বাড়িতে ককটেলসদৃশ বস্তু রেখে বিস্ফোরণের হুমকি দিয়ে চরম আতঙ্ক সৃষ্টি করত। গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক প্রযুক্তির সহায়তায় গাংনী থানা পুলিশের একটি দল কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পূর্ব মালসাদাহ গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হোসেন আলীর বিরুদ্ধে ২টি হত্যা, ২টি বিস্ফোরক, ১টি অস্ত্র আইন ও ২টি বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ মোট সাতটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনার তদন্তের ধারাবাহিকতায় হোসেন আলীকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার দেওয়া তথ্যমতে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তার সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪