| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হবে: ববি হাজ্জাজ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ২২:৩৩:৫৬:অপরাহ্ন  |  ৮৯ বার পঠিত
মোহাম্মদপুরে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হবে: ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার: ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরকে ঢাকার শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে আরো উন্নত করতে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে বসিলা এলাকায় একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, আমরা পুরো একটা নতুন যুগের মুখোমুখি দাঁড়িয়ে আছি। নতুন এআই প্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তির কারণে অনেক পুরনো পেশা বিলুপ্ত হয়ে যাবে। আবার নতুন অনেক পেশা ও সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেন ববি হাজ্জাজ। ক্লাস এইট থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১ লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও আছে।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪