| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বায়ুমান ১২২, দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১১:০০:২০:পূর্বাহ্ন  |  ১৭৩ বার পঠিত
ঢাকার বায়ুমান ১২২, দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর মধ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং, আর ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১২২। এই মাত্রার বায়ুকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। সকালে রাজধানীতে বৃষ্টির পরও বায়ুর মান পুরোপুরি স্বাভাবিক হয়নি।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৮৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুর। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

তালিকায় এরপর রয়েছে পাকিস্তানের লাহোর, উগান্ডার রাজধানী কাম্পালা, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চিলির রাজধানী সান্তিয়াগো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ‘ভালো’। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত বায়ুর মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া বায়ুমান স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। ফলে মঙ্গলবার সকালে ঢাকার ১২২ স্কোরের বায়ু সংবেদনশীল গোষ্ঠীর মানুষের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে ধরা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪