| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরা জেলা প্রশাসকের সঙ্গে সুশীল সমাজের মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১৯:১৩:৩৯:অপরাহ্ন  |  ৫০ বার পঠিত
মাগুরা জেলা প্রশাসকের সঙ্গে সুশীল সমাজের মতবিনিময় সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ মাগুরা জেলাতে যোগদানের পর শ্রীপুর উপজেলাতে প্রথম শুভাগমন উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে  সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি, চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধাসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে এ মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা প্রকৌশলী এলজিইডি আবুল ফজল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক  ও জেলা বিএনপির সদস্য মুন্সী রেজাউল করিম,  উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ফকরউদ্দিন মিজান, সাধারন সম্পাদক মোল্লা মিজানুর রহমানসহ সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি, চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধাসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভার পূর্বমূহুর্তে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ উপজেলা পরিষদ চত্ত্বরে ব্ক্ষরোপণ করেন এবং সভা শেষে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর থানা, উপজেলা ভূমি অফিস, মুজদিয়া প্রতিবন্ধী স্কুল, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ, খাল খনন, কবি কাজী কাদের নওয়াজের পরিত্যক্ত বসতভিটাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন।

জেলা প্রশাসক মোতাকাব্বাীর আহমেদ এসময় বলেন, দেশ ও জাতির উন্নয়ন এবং কল্যাণার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও মাদকের বিষয়ে সচেতন থাকতে হবে এবং দূর্ণীতির বাইরে থেকে সকলকে দেশের জন্য কাজ করতে হবে। সেইসাথে সকল সরকারি কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিত থেকে জনগণের সেবায় কাজ করতে হবে আর গণমাধ্যম কর্মীদের সকল ভেদাভেদকে ভুলে গিয়ে সমালোচনাকে বাদ দিয়ে সত্য ও ন্যায়ের পথে কাজ করার আহবান জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪