| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিক আদালতে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১১:১৮:৪৩:পূর্বাহ্ন  |  ৮৮৯৫৯৪ বার পঠিত
প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিক আদালতে
ছবির ক্যাপশন: সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। গুলশান থানার ওসি দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, ২০০৮ সালে করা একটি প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ‘আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিদিশা সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪