| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে সার বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ২২:২২:৪৭:অপরাহ্ন  |  ৫৫২ বার পঠিত
শ্রীপুরে সার বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর মডেল বাজারের সার ব্যবসায়ী সমর মন্ডলকে ৫০'হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, উপজেলার মহেশপুর-আনন্দনগর মডেল বাজারের শুভ ষ্টোরের মালিক ও চরগোয়ালদাহ গ্রামের বাসিন্দা সমরেন্দ্রনাথ মন্ডল সমর মন্ডল প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই বাজারে অবৈধভাবে লাইসেন্স ছাড়াই সার, কীটনাশক ও জ্বালানী তেলের ব্যবসা এবং মজুত করে আসছে এবং তার গুদামে প্রচুর পরিমান সার মজুত রয়েছে মর্মে কৃষি অফিসে অভিযোগ আসে। এ তথ্যের ভিত্তিতে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির বৃহস্পতিবার দুপুরে ঔই বাজারে উপস্থিত হয়ে সমর মন্ডলের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে  ঘটনার সত্যতা পান এবং সমর মন্ডলের ব্যবসা প্রতিষ্ঠানটি নজরদারিতে রাখেন।

পরবর্তিতে কৃষি অফিসার বিষয়টি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।  শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম কৃষি অফিসারের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মহেশপুর মডেল বাজারে এসে উপস্থিত হন এবং তাঁর নেতৃত্বে  সার, তেল ও কীটনাশক ব্যবসায়ী সমরেন্দ্রনাথ মন্ডল সমরের শুভ ষ্টোর নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তল্লাশী শুরু করেন।

 উক্ত ব্যবসা প্রতিষ্ঠানটি তল্লাশী করে প্রায় ৮০ বস্তা বিভিন্ন প্রকারের সার ও বিপুল মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করা হয়।  

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সার ও কীটনাশক ব্যবসায়ী সমর মন্ডলকে সরকার অনুমোদিত সার ডিলার লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রি ও গুদামে সার মজুত রাখা এবং কীটনাশকের বৈধ লাইসেন্স ছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত তাকে ৫০'হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও গুদামে অবৈধভাবে মজুত রাখা প্রায়ই ৮০ বস্তা সার উদ্ধার করে সতর্কতামূলক সরকারি মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে সমুদয় টাকা দোকানদারকে বুঝিয়ে দেওয়া হয় এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, এ ধরণের অভিযান পূর্ব থেকেই চলমান রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪