| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কেনার অভিযোগে ৮০ বস্তা সার জব্দ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৬ ইং | ২২:৪০:০০:অপরাহ্ন  |  ৭০১ বার পঠিত
মাগুরায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কেনার অভিযোগে ৮০ বস্তা সার জব্দ

মাগুরা প্রতিনিধি: মাগুরায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কেনার অভিযোগে ৮০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সদর উপজেলার আলমখালী বাজারে মেসার্স আলিম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ মেহেরুনন্নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টার প্রাইজের সাব-ডিলার আলিম চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে প্রতি বস্তা ডিএপি সার ২ হাজার ১০০ টাকা দরে কিনে আনেন। সরকারি নির্ধারিত মূল্য প্রতিবস্তা ১ হাজার ৫০ টাকা। সে হিসাবে ৮০ বস্তা সার ২ হাজার ১০০ টাকা দরে কেনায় মোটমূল্য দাঁড়ায় ১ লাখ ৬৮ হাজারটাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে ২ হাজার ১০০ টাকা দরে ডিএপি সার আনা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৮০ বস্তা সার জব্দকরা হয়। বেশি দামে সার কিনে এনে তা আরও বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা আলমখালী বাজারে গিয়ে ওই সার জব্দ করেন।জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এদিকে, সার সংকটের সময়ে সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে সার কেনার ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কৃষকদের অভিযোগ, বেশি দামে সার কেনাবেচা ও মজুতের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হলে তাঁদের উৎপাদন খরচ আরও বেড়ে যাবে।কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকারি নির্ধারিত মূল্যের বাইরে সার কেনাবেচার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪