| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে মরদেহের সঙ্গে যৌনকর্ম, অ্যাম্বুলেন্সচালক আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ০০:০৬:৪৭:পূর্বাহ্ন  |  ৩৭ বার পঠিত
নড়াইলে মরদেহের সঙ্গে যৌনকর্ম, অ্যাম্বুলেন্সচালক আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি অ্যাম্বুলেন্সে রাখা এক নারীর মরদেহের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করার অভিযোগে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে লোহাগড়া থানার ভেতরে রাখা অ্যাম্বুলেন্সে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত সাগর শেখ উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সাদিয়া আক্তার লামিয়া (১৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। শনিবার সকালে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার কথা থাকলেও রাত হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা মরদেহটি একটি অ্যাম্বুলেন্সের ভেতরে রাখেন।

অভিযোগ রয়েছে, গভীর রাতে অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ ওই অ্যাম্বুলেন্সের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় মরদেহের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে মৃত সাদিয়া আক্তার লামিয়ার মা বিষয়টি দেখতে পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।

মৃতের মা সাংবাদিকদের বলেন, অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ তাঁর মেয়ের শরীরের কাপড় খুলে অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করেন। বিষয়টি তিনি দেখে ফেলেন। এ সময় অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যাতে ভেতরের কিছু দেখা না যায় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, তাঁর মেয়ে মাদ্রাসায় পড়ত। অভিযুক্ত সাগর শেখের বিচার দাবি করেন তিনি।

এদিকে, রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত সাগর শেখকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪