| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ০০:১৫:২৯:পূর্বাহ্ন  |  ৭৩ বার পঠিত
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

বেনাপোল  প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলায়  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) গাজী আসাদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৯ আগস্ট) রাতে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গাজী আসাদ একই উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি থানা যুবলীগের সদস্য। দীর্ঘদিন তিনি স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ রাজগঞ্জ বাজার থেকে গাজী আসাদকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪