| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নকল ঠেকাতে ব্যর্থতার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি, ৭ শিক্ষার্থী বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ২১:৪৪:১৮:অপরাহ্ন  |  ২৫১ বার পঠিত
নকল ঠেকাতে ব্যর্থতার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি, ৭ শিক্ষার্থী বহিষ্কার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগের ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। দায়িত্ব পালনে অবহেলার কারণে সংশ্লিষ্ট কেন্দ্রটির দুই শিক্ষককে বাউবির বিএ ও বিএসএস ২০২৫ পরীক্ষার সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে বাতিল করা হয়েছে কাজিপুর ডিগ্রি কলেজের পুরো পরীক্ষা কেন্দ্রটি এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে সাতজন পরীক্ষার্থীকে।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিল হওয়া কেন্দ্রটির পরিবর্তে পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে 'গাংনী মহিলা ডিগ্রি কলেজ'কে নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ২৮ আগস্ট কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে ব্যাপক অনিয়ম ও নকলের অভিযোগ ওঠে। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে প্রাথমিক পর্যালোচনা শেষে অনিয়ম রোধে ব্যর্থতার দায়ে কক্ষ পরিদর্শক সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও সহকারী অধ্যাপক মো. রফিক-উজ-জামানকে বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর আজীবনের জন্য বিএ ও বিএসএস পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতির এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ঘটনার গভীর তদন্তে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আমিনুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বা অনিয়মের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। পরীক্ষার গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা ও মর্যাদা রক্ষা করাই বাউবির সর্বোচ্চ অগ্রাধিকার এবং এর সাথে কোনো ধরনের আপস করা হবে না।

অন্যদিকে, কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে অনিয়মের তথ্য ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপাচার্য। তিনি আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪