| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগ, আড়াই লাখ টাকার মাছ নিধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৫:২৭:২২:অপরাহ্ন  |  ২১০ বার পঠিত
মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগ, আড়াই লাখ টাকার মাছ নিধন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনাপাড়া গ্রামের ডক্টর আশরাফুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটে। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। বর্তমানে তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। এলাকায় না থাকায় পুকুরটি দেখাশোনার জন্য স্থানীয় একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুকুরের কেয়ারটেকার মিলন জানান, মঙ্গলবার সকালে পুকুরের চারপাশে মরা মাছ ভেসে উঠতে দেখেন তিনি। এ সময় পানিতে বিকট গন্ধও পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুকুরের মালিক ডক্টর আশরাফুল ইসলামকে জানানো হয়।

খবর পেয়ে গাংনী থানার হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এবং কী কারণে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি কেয়ারটেকার মিলন।

পুকুরের মালিক সাবেক অতিরিক্ত সচিব ডক্টর আশরাফুল ইসলাম বলেন, ‘কারও সঙ্গে আমার শত্রুতা নেই। কেন এভাবে মাছ নিধন করা হলো, তা বুঝতে পারছি না।’ তিনি দাবি করেন, পুকুরে প্রায় আড়াই লাখ টাকার মাছ ছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪