| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে অ্যাডভোকেসি সভা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৫:২৯:৪৯:অপরাহ্ন  |  ২০২ বার পঠিত
রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন বাজারে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে অ্যাক্টিভিস্টা রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও গ্লোবাল প্ল্যাটফর্ম অব বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সোহাগ হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। সভা পরিচালনা করেন অ্যাক্টিভিস্টার সদস্য মাহফুজ মাঝি।

সভায় রামপালের বিভিন্ন বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সৃষ্ট পরিবেশ দূষণ, জনস্বাস্থ্যঝুঁকি ও বর্জ্য ব্যবস্থাপনার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বাজার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ তামান্না ফেরদৌসী বলেন, রামপালের বিভিন্ন ইউনিয়নের বাজারে খুব শিগগিরই ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তারা নির্দিষ্ট স্থান চিহ্নিত করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিশ্চিত করবেন।

তিনি বলেন, বাজার ও জনবসতিপূর্ণ এলাকায় যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে সবাইকে সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি তা নিয়মিত অপসারণ ও সঠিকভাবে ব্যবস্থাপনা করা হলে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

সভায় পেরিখালি বাজার কমিটির সভাপতি শেখ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, হেলাতলা বাজার কমিটির সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা রামপালের বিভিন্ন বাজারে কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, বাজার কমিটি, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪