কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে আলাদা ভাবে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৯ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
মঙ্গলবার (১ সেটেম্বর) ভোরে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দুটি অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে নিচপাড়া মাঠ ও মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৫ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব