| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ২২:৪৮:২১:অপরাহ্ন  |  ৩৯৮ বার পঠিত
দৌলতপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ আসনের এমপি ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লা,  দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, প্রফেসর আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব  লস্কর, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও তাতী দলের সাংগঠনিক তরিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দৌলতপুর উপেেজলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে উপজেলার ১৪ ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে সভায় যোগ দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪