| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে হাঁস-মুরগীর ঘর থেকে ১৮ ফুট অজগর সাপ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১৮:১৪:২০:অপরাহ্ন  |  ৩২৫১ বার পঠিত
শ্যামনগরে হাঁস-মুরগীর ঘর থেকে ১৮ ফুট অজগর সাপ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন উপকুলীয় এলাকার হাঁস-মুরগীর ঘর থেকে ১৮ ফুট অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আতিয়ার রহমানের পুত্র মুক্তার গাজীর বাড়ী থেকে সাপটি উদ্ধার করা হয়।

মুক্তার গাজী জানান, সকালে হাঁস-মুরগীর ঘর খুলে দিলে ২ টা হাঁস এবং ১ টা মুরগী বাহিরে বের হয়। অন্য হাঁস মুরগী ঘর থেকে বের না হওয়ায় মুক্তার গাজীর স্ত্রী উঁকি দিয়ে দেখতে যান। পরে বিশাল আকারের অজগর সাপ দেখে জ্ঞান হারান।

সিপিজির সদস্য আবুল হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেই এরপর বন বিভাগের লোকজন এসে সাপটি উদ্ধার করে।

এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, অজগর সাপটি সুন্দরবন থেকে খাবারের খোঁজে লোকালয়ে এসে থাকতে পারে। সুন্দরবনের গভীরে অজগর সাপটিকে অবমুক্ত করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪