| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১৮:৩৩:১২:অপরাহ্ন  |  ৩৮৪৪ বার পঠিত
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

চবি প্রতিনিধি: গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিরতিহীনভাবে কাজ করে যাওয়া জনবান্ধব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের সফলতা ও অর্জন তুলে ধরার পাশাপাশি সরকারকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে কলা ঝুপড়ি, পুরাতন কলা ভবন ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নম্বর সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাবেদ, রাজিব, মুনিম, দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. রুকনুদ্দিনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকারের ১৮০ দিনের বিভিন্ন সাফল্য ও অর্জনকে জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সরকারের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদল সোচ্চার থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪