| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে অবৈধ ভাবে পাচারকালে ৪০ বস্তা সার আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ২২:৩২:১১:অপরাহ্ন  |  ৩৯৯১ বার পঠিত
নড়াইলে অবৈধ ভাবে পাচারকালে ৪০ বস্তা সার আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধ ভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ৪০ বস্তা সারসহ একটি (থ্রি হুইলার যান নসিমন) আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত সারের আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার লোহাগড়া-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার বটতলা থেকে স্থানীয় জনগন সারবাহী গাড়িটি আটক করে প্রশাসনকে খবর দেয়।

জানা গেছে, পরে খবর পেয়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত ৪০ বস্তা সারসহ নসিমন জব্দ করে। পরে স্থানীয়দের মাঝে ন্যায্য মূল্য উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।

এঘটনায় আরও জানা গেছে, ওই ৪০ বস্তা সার অবৈধ ভাবে লাহুড়িয়া বাজারের সারের সাব ডিলার জামায়াতে ইসলামী নেতা মো. আলিম শেখের দোকানে নেওয়া হচ্ছিল। ওই সার নড়াইল সদর উপজেলার ফেদি বাজার থেকে কেনা হয়েছিল বলে জানা গেছে।

অভিযুক্ত সারের সাব ডিলার আলিম শেখ লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ার মৃত সিদ্দিক শেখের ছেলে।

এ বিষয়ে অভিযুক্ত সারের সাব ডিলার আলিম শেখ বলেন, আমি জামায়াতে ইসলামীর সমর্থক। তিনি আরও বলেন, এলাকার কৃষকের সার সংকট এবং আমার দোকানে সার নাথাকায় ফেদি বাজারের ৪/৫ দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নসিমন গাড়িতে করে নিয়ে আসছিলাম। পথিমধ্যেই এ বিপত্তি ঘটে।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সারসহ নসিমন আটক করা হয়েছে। সার পাচারের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্ত সারের সাব ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪