| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ; ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ০৮:৪২:৪৫:পূর্বাহ্ন  |  ৪৪৬০৩৯৬ বার পঠিত
প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ;  ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

কূটনৈতিক রিপোর্টার : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তোনিও রুবিও। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা এই ফোনালাপ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অধ্যাপক ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ১৫ মিনিট ধরে ফোনালাপ করেন।

এসময় তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন, যা দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে তুলে ধরে।

এদিকে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসও এ ফোনালাপের কথা জানিয়েছেন। 

তিনি বলেছেন, ফোনালাপে তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।


রিপোর্টার্স২৪/আরএইচ/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪