| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৬ ইং | ১৪:১৯:২৯:অপরাহ্ন  |  ২৮২ বার পঠিত
পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ভাঙচুর

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ) স্থানান্তর করার ঘোষণাকে কেন্দ্র করে ওই মাঠে থাকা মেলার স্থাপনা ভাঙচুর করার অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) সকালের দিকে তারা ওই মাঠের একটি মেলার স্থাপনা ভাঙচুর শুরু করেন।

এর আগে, মঙ্গলবার (২৮ অক্টোবর) মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য চলমান মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এসে মাটি পরীক্ষাকাজের যন্ত্রাংশ এবং দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।

শিক্ষার্থীদের দাবি, মাঠটির মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে এবং সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করা যাবে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪