| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১৬:৫৩:০১:অপরাহ্ন  |  ৯৭৪ বার পঠিত
অভয়নগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত

অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া উড়োতলা এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গড়াই পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমজাদ হোসেন (৬০) ও  মটর সাইকেলে থাকা তার ফুফু আখিরন বিবি (৬৫) নিহত হয়েছেন। তারা নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের মশরহাটি গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, গড়াই পরিবহনের একটি দ্রুতগামী বাস, একটি মোটরসাইকেলকে চাপা দিলে  মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা ২ জনকে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আখিরন বিবির মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান বলেন, চেংগুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪