| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের শার্শায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১৯:১৮:৪৯:অপরাহ্ন  |  ৯৪৫ বার পঠিত
যশোরের শার্শায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: যশোর শার্শা উপজেলায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলিমুল হোসেন (১৮) ও আশিকুজ্জামান তুষার (১৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আলিমুল হোসেন যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের রবিউল হোসেনের ছেলে এবং আশিকুজ্জামান তুষার একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় রাতে ধান্যতাড়া পশ্চিমপাড়ায় শহিদুল ইসলামের বাড়ির পেছনে নূর হোসেনের পরিত্যক্ত টালির ঘর থেকে তাদের আটক করা হয়। পরে আলিমুলের কাছ থেকে ৬ পিস এবং তুষারের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার দুই যুবককে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।#

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪