| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে দ্রুতগতির পরিবহনের চাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ২৩:০৪:০৫:অপরাহ্ন  |  ৯৩১ বার পঠিত
বেনাপোলে দ্রুতগতির পরিবহনের চাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বেনাপোল-যশোর মহাসড়কে দ্রুতগতির পরিবহনের ধাক্কায় সোনিয়া (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

শনিবার সন্ধ্যায় মহাসড়কের নতুন বাজার সংলগ্ন নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া শার্শা উপজেলার বয়লাপুতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনিয়া শনিবার সন্ধ্যায় ইজিবাইকে করে যশোরের চাঁচড়া থেকে শার্শার দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির পরিবহন ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সোনিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক পরিবহনটি পালিয়ে যাওয়ায় সেটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪