| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল যুবকের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ২২:০০:৪৬:অপরাহ্ন  |  ১৫১০ বার পঠিত
অভয়নগরে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল যুবকের

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগবাবুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত ইমন উপজেলার রাজঘাট জাফরপুর এলাকার ইব্রাহিম বাবুর ছেলে। 

​এলাকাবাসীরা জানান , রোববার ফ্যাক্টরি ছুটি থাকায় ইমন হোসেন নিজ দায়িত্বে নারকেল গাছের পাতা কাটতে ওঠেন। গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গাছের ওপরেই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

​অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪