| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু,আহত-২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ইং | ২১:৩১:৫৪:অপরাহ্ন  |  ৫৫২৮ বার পঠিত
কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু,আহত-২

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ধানের ক্ষেতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তেফাজ্জেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে।নিহত তোফাজ্জল হোসেন আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক তোফাজ্জল হোসেন দুপুরে বর্গা নেয়া ধানি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে তেঘরিয়া এলাকায় বজ্রপাতের মুখে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, কৃষক তোফাজ্জল হোসেনের মৃত্যু বজ্রপাতে হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। তবে কোনো প্রকার অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪